রাজধানীর কদমতলীতে ভাড়া বাসা থেকে শারমিন আক্তার (২৭) নামের এক নারী আনসার সদস্যের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মুশাহিদুল ইসলাম বলেন, জুরাইন কমিশনার রোড এলাকার একটি ভবনের চতুর্থ তলার পূর্ব পাশের ফ্ল্যাটে স্বামী-স্ত্রী পরিচয়ে দুজন বসবাস করতেন। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে রোববার বিকেলে ঘটনাস্থলে যান তাঁরা।
পুলিশ জানায়, ঘটনার পর থেকে ওই নারীর স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কক্ষ থেকে একটি পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে, যা থেকে জানা যায়, নিহত শারমিন একজন আনসার সদস্য ছিলেন।































































































































































































































