কারাগারে আকাশ দেখতে পারি না, মনে হয় বন্দীর মতো

কারাগারে আকাশ দেখতে পারি না, মনে হয় বন্দীর মতো

আকাশ দেখতে পাচ্ছি না বলে পাখি দেখি না। কুকুর, বিড়াল, প্রজাপতি বা পিঁপড়াদেরও দেখা যায় না। না লতাগুল্ম, গাছপালা ও প্রাণপ্রকৃতি দেখতে পারি ইদানীং। ফলে প্রাণ ও মায়া শুকিয়ে যেতে যেতে সর্বপ্রাণে আরও বেড়ে যায়। জেগে ওঠে মমতা। মানুষের নিয়তি এই: নিদানকালে বন্ধু-স্বজন ও সতীর্থরাও আকাশে মুখ তুলে নেয়—কারও মন পোড়ে না এই ব্যস্ততম জঘন্য নগরে।

ভাবতে পারে না মানুষ প্রাণ ও প্রকৃতির কথা মানুষের কথা, প্রেম ও মায়ার কথা—অথচ তোমার আমার সম্পর্ক ছাড়া জীবন অনর্থমাত্র! মুখমুখ দেখছি, আর ভাবছি—প্রতিনিয়ত কেমন বদলে যাচ্ছে সুরূপার আঁচলের অস্থিরতার মতো। পৃথিবীর জন্মাবার আগে সুস্পষ্ট দানার মতো প্রতিজ্ঞাবদ্ধ ছিল আমার মুখ! এখন বদলে যাচ্ছে মুখমণ্ডল অস্থির রাজনীতির মতো; যেমন তুমি অতি-সম্মোহনে ভাটার মতো চরাচর ছেড়ে দূরবর্তী হতে থাকো—সংশয়ে, ভয়ে!

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।