রাজধানীর গ্রিন রোডের একটি আবাসিক হোটেল থেকে তানিয়া নবী (২৯) নামের অন্তঃসত্ত্বা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে কলাবাগান থানা-পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) মো. শামসুল হক প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। শামসুল হক বলেন, দুপুরে খবর পেয়ে ‘রূপসা’ নামের ওই হোটেলের চতুর্থ তলার ৪১৮ নম্বর কক্ষের শৌচাগার থেকে তানিয়ার মরদেহ উদ্ধার করা হয়।































































































































































































































