কালশী বস্তিতে অগ্নিকাণ্ডের সাথে জড়িত যুবক কারাগারে

কালশী বস্তিতে অগ্নিকাণ্ডের সাথে জড়িত যুবক কারাগারে

ঢাকার পল্লবীর কালশী বস্তিতে অগ্নিকাণ্ডের সাথে জড়িত যুবক নাজমুল হাসানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। আজ মঙ্গলবার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াসের আদালত এই আদেশ দেন।

এদিন আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক মো. মিজানুর রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক সাইফুল ইসলাম।

পুলিশের আবেদনে বলা হয়, গ্রেপ্তার আসামি মামলার ঘটনার সঙ্গে জড়িত আছেন মর্মে প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। আসামির দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।