কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে, বাসিন্দাদের হাহাকার

কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে, বাসিন্দাদের হাহাকার

কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

আগুন লাগার কারণ হিসেবে স্থানীয় বাসিন্দারা বলছেন, সোমবার বিকেলে বস্তির এক দোকানির সঙ্গে স্থানীয় এক যুবকের ঝগড়া হয়। একপর্যায়ে ওই যুবক বস্তিতে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দিয়েছিল।

এদিকে রাত ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আগুন পুরোপুরি নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রচুর ধোঁয়া হচ্ছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।