রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে আসমা ভূঁইয়া (৫৫) নামের এক নারী মারা গেছেন। ট্রেনে ওঠার সময় পা ফসকে পড়ে যান তিনি।
আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। আসমা ভূঁইয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সকাল আটটার দিকে মৃত ঘোষণা করেন।
আসমা ভূঁইয়ার বাড়ি রাজধানীর দক্ষিণখানের মোল্লারটেক এলাকায়। তাঁর স্বামীর নাম মো. মমিন।































































































































































































































