কামরাঙ্গীরচরে চাঞ্চল্যকর ইয়াকুব হত্যাকাণ্ডের মূল হোতা গ্রেপ্তার

কামরাঙ্গীরচরে চাঞ্চল্যকর ইয়াকুব হত্যাকাণ্ডের মূল হোতা গ্রেপ্তার

কামরাঙ্গীরচরে চাঞ্চল্যকর ম্যাটাডোর কর্মচারী ইয়াকুব হত্যাকাণ্ডে জড়িত মূল হোতাকে ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি সাব্বির (১৯)। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান।

কামরাঙ্গীরচর থানা সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে কামরাঙ্গীরচর থানাধীন কালুনগর এলাকায় মধু সিটির পেছনে ম্যাটাডোর কোম্পানির শ্রমিকদের টিনশেড আবাসিক ঘরের বাথরুমে ভিকটিম ইয়াকুবের ওপর এক যুবক অতর্কিত হামলা চালায় এবং ধারালো ব্লেড দিয়ে তার গলায় গুরুতর আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কামরাঙ্গীরচর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।