কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্রের চারটি ইউনিট বন্ধ, দিনে পাওয়া যাচ্ছে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ

কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্রের চারটি ইউনিট বন্ধ, দিনে পাওয়া যাচ্ছে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ

রাঙামাটির কাপ্তাই হ্রদে নির্মিত জলবিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিটের চারটিতেই উৎপাদন বন্ধ রয়েছে। স্বাভাবিক সময়ে ওই বিদ্যুৎকেন্দ্রে ২৪২ মেগাওয়াট উৎপাদন হলেও এখন হচ্ছে মাত্র ৪০ মেগাওয়াট। এ ছাড়া রাঙামাটি জেলাতেও সরবরাহ কমেছে। জেলায় প্রতিদিন ৩২ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও পাওয়া যাচ্ছে ১৮ মেগাওয়াট।

কাপ্তাই কর্ণফুলী জলবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান প্রথম আলোকে বলেন, কাপ্তাই হ্রদে পানি কমে যাওয়ায় চারটি ইউনিট বন্ধ রাখা হয়েছে। বাকি একটি ইউনিট দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে এতে দৈনিক ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। সব কটি ইউনিট চালু করলে কাপ্তাই হ্রদের পানি শুকিয়ে যাবে।

গতকাল পর্যন্ত হ্রদের পানির লেভেল (মিন সি লেভেল) ছিল ৭৭ দশমিক ৪৭ ফুট।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।