কাপ্তাই উপজেলায় লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীরা বিপর্যস্ত হচ্ছে। এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা চলাকালে বিদ্যুৎ যাওয়া-আসার ফলে পড়ালেখায় সমস্যা সৃষ্টি হচ্ছে। লোডশেডিংয়ের ফলে সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষা, শিল্পকলকারখানা, ব্যাংক, বীমা, ব্যবসায়ীপ্রতিষ্ঠান ও হাসপাতালে চরম বিপর্যয় নেমে এসেছে।
কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র যেখানে ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে ন্যাশনাল গ্রিডে যুক্ত হয়, সেখান এখন পানি স্বল্পতার ফলে মাত্র বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ৩০ থেকে ৪০ মেগাওয়াট।
কাপ্তাই বিদ্যুৎ সরবরাহ ভারপ্রাপ্ত আবাসিক প্রকৌশলী আশরাফুল ইসলাম (অতিরিক্ত দায়িত্ব) লোডশেডিংয়ের কথা স্বীকার করে বলেন, আমাদের দুটি লাইন একটা বন্ধ করে আবার একটা চালু করা হয়।































































































































































































































