কারাগারে বন্দিদের লেনদেনে স্বচ্ছতা নিশ্চিতে নতুন উদ্যোগ

কারাগারে বন্দিদের লেনদেনে স্বচ্ছতা নিশ্চিতে নতুন উদ্যোগ

কারাগারে বন্দিদের পিসিতে টাকা জমা দেওয়া, ক্যান্টিন সুবিধাগ্রহণ এবং সার্বিক লেনদেন প্রক্রিয়াকে সহজ ও স্বচ্ছ করতে সোনালী পেমেন্ট গেটওয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে কারা অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে রাজধানীর নাজিমউদ্দিন রোডের কারা অধিদপ্তরে এ চুক্তি স্বাক্ষরিত হয়। কারা অধিদপ্তরের এআইজি (উন্নয়ন) জান্নাত-উল-ফরহাদ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কারা সূত্র জানিয়েছে, এ উদ্যোগের মাধ্যমে সেবাপ্রার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে এবং অর্থ লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। ক্যাশলেস সিস্টেম চালুর ফলে অনিয়মের সুযোগ হ্রাস পাবে, এবং সেবাগ্রহণ আরও দ্রুত ও সহজ হবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।