কারিনা কায়সারের মৃত্যুতে দুঃখিত আসিফ নজরুল

কারিনা কায়সারের মৃত্যুতে দুঃখিত আসিফ নজরুল

দাবাড়ু রানী হামিদের নাতনি, জাতীয় ফুটবল দলের একসময়ের অধিনায়ক কায়সার হামিদের মেয়ে কারিনা কায়সার লিভারের জটিলতায় আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কারিনা কায়সার তাঁর পরিচিতি গড়ে তুলেছিলেন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে। তবে অকালমৃত্যুর পর তিনি বেশি স্মৃত হচ্ছেন জুলাই অভ্যুত্থানের একজন কর্মী হিসেবে।

আন্দোলনকারীদের ফেসবুক ওয়াল হয়ে উঠেছে এপিটাফ।‘কারিনা জুলাইয়ের নাম’ এভাবেই শোকগাথা লিখেছেন জুলাই অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারে উপদেষ্টার দায়িত্ব পালনকারী অধ্যাপক আসিফ নজরুল।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।