কর্মকর্তাকে ভয় দেখিয়ে চাঁদা দাবি ও ভাঙচুরের ঘটনায় মামলা

কর্মকর্তাকে ভয় দেখিয়ে চাঁদা দাবি ও ভাঙচুরের ঘটনায় মামলা

ফরিদপুরে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কার্যালয়ে ঢুকে সরকারি কর্মকর্তাকে ভয় দেখিয়ে চাঁদা দাবি এবং চাঁদা না পেয়ে কার্যালয়ের আসবাব ভাঙচুরের ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার সকালে ফরিদপুর কোতোয়ালি থানায় জেলা বিআরটিএর মোটরযান পরিদর্শক মেহেদী হাসান বাদী হয়ে মামলাটি করেন। গত বৃহস্পতিবার বেলা একটার দিকে বিআরটিএ কার্যালয় থেকে অভিযুক্ত যুবক জনি বিশ্বাসকে (২৯) আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

মামলার আসামি জনি বিশ্বাস নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া গ্রামের বাসিন্দা। তিনি এক মাস ধরে নিজেকে সাংবাদিক পরিচয় দেওয়া শুরু করেছেন। ২০২৪ সালে ফরিদপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও‌ ২০২৪ সালের জুলাই-আগস্টে স্বৈরাচারবিরোধী আন্দোলনের মুখপাত্র আবরাব নাদিম বলেন, জনি বিশ্বাস ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে ওই আন্দোলনের পরে সম্মিলিতভাবে আর কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি। এ কারণে অনেকে ব্যক্তিগতভাবে নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন, অনেকেই পথভ্রষ্ট হয়েছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।