কারিনা কায়সার হাসপাতালে ভর্তি আছেন। তাঁর লিভার ফেইলিউর হয়েছে। তাঁর চিকিৎসার জন্য উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নিতে চায় পরিবার। কিন্তু সেই চিকিৎসা ব্যয় সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন বাবা জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ।
তিনি বলেন, 'আমরা তাকে চিকিৎসার জন্য ভারত বা সিঙ্গাপুরে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু এতে বিশাল অঙ্কের টাকার প্রয়োজন।'
কারিনা কায়সার অভিনয় শিল্পী। তিনি লিভার-সংক্রান্ত জটিলতায় এক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি আছেন। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।































































































































































































































