খাগড়াছড়ির কৃষকের ক্ষতি বেড়েছে বৃষ্টির কারণে

খাগড়াছড়ির কৃষকের ক্ষতি বেড়েছে বৃষ্টির কারণে

খাগড়াছড়ির দীঘিনালার হর্টিকালচার সেন্টারের সামনে হাঁটুপানিতে ডুবে গেছে চার পাশের ফসলি জমি। খেতে বোরো চাষ করেছিলেন চাষিরা। ধান পাকতেও শুরু করেছিল। এক সপ্তাহ পর ধান কাটা শুরু হওয়ার কথা। গতকাল মঙ্গলবার বিকেলে হঠাৎ বৃষ্টি শুরু হলে পাহাড়ি ঢলের পানি নামতে থাকে। আজ বুধবারও দিনভর টানা বৃষ্টি হওয়ায় বেড়েছে পানিও। ঢলের পানিতে পাকা ধানের খেত পানির নিচে চলে যেতে দেখে অনেক কৃষক আজ ভোরেই ধান কাটতে নেমে গেছেন।

পানিতে অধিকাংশ ধান নষ্ট হয়ে গেছে। তার মধ্যে যতটুকু পারেন, খেতের ফসল বাঁচাতে চেষ্টা করছিলেন কৃষকেরা। আজ দুপুরে দীঘিনালার হর্টিকালচার সেন্টারের সামনে গেলে দেখা যায়, পানিতে ভেজা ধান কেটে আঁটি করে খেতের পাশে উঁচু জমিতে রাখছিলেন কৃষক মো. হানিফ।

ফসলের কথা জানতে চাইলে তিনি কথা বলতে বলতে কাঁস্তে হাতে পানিতে ডোবা জমির দিকে দেখান। বলেন, ‘২৫ হাজার টাকায় এক একর জমি বর্গা লইসি। নিজে দিন–রাত খাইটা চাষ করসি। ছোখের সামনে পাকা ধান ডুইব্যা গেল। অল্প কিছু ধান কাটতে পারসি। এখন না খাইয়া থাকতে হইব আমাগো।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।