খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের (গণতান্ত্রিক) এক সদস্যকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে উপজেলার ইসলামপুরে হর্টিকালচার সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইউপিডিএফ গণতান্ত্রিক নেতার নাম মো. ইমন হোসেন (২৫)। তিনি পানছ�ড়ি উপজেলার মোহাম্মদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি ইউপিডিএফ গণতান্ত্রিকের সহযোগী সদস্য।
তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।































































































































































































































