গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় খাল পরিষ্কার করে কৃষকের সুবিধা করছেন সংসদ সদস্য এস এম জিলানী। তিনি বলেন, খাল সচল থাকলে কৃষকরা সহজে জমিতে সেচ দিতে পারেন এবং জলাবদ্ধতাও কমে যায়। কৃষকের সমস্যা সমাধানে এমন উদ্যোগ সময়োপযোগী বলে উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন।
শনিবার সকালে জেলার কোটালীপাড়া উপজেলায় সাদুল্লাপুর ইউনিয়নের কোনেরভিটা-রামনগর খালের কচুরিপানা পরিষ্কার করে এসব কথা বলেন তিনি। উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন বলেন, কৃষকের সমস্যা সমাধানে এমন উদ্যোগ সময়োপযোগী। মানুষের উপকারে আসে—এমন সকল কাজ আমরা এস এম জিলানী ভাইয়ের নেতৃত্বে অব্যাহত রাখতে চাই।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিয়ার রহমান হাওলাদার এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, বিএনপি নেতা রফিকুল ইসলাম হাওলাদার, মানিকুজ্জামান হাওলাদার, কাজী অমিত মাহমুদ, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ শেখসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই পরিষ্কার অভিযানে অংশ নেন।































































































































































































































