খাগড়াছড়ির গুইমারা উপজেলায় সরকারি উদ্যোগে খাল খননের কাজে ব্যবহৃত একটি এক্সকাভেটরে রাতের আঁধারে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, যে খালটি খনন করা হচ্ছিল এর নাম—পিলাক। গত ২৮ এপ্রিল খালটির খনন শুরু হয়। এরই মধ্যে খালের বেশ কিছু অংশে খননের কাজ শেষ হয়েছে।
এরই মধ্যে গতকাল রাতে খাল খননের কাজে ব্যবহৃত এক্সকাভেটরটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এক্সকাভেটরটি পুড়ে যাওয়ায় প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।































































































































































































































