কীটনাশকের বিষে ঝুঁকিতে পুঠিয়ার কৃষক

কীটনাশকের বিষে ঝুঁকিতে পুঠিয়ার কৃষক

উপজেলা প্রতিনিধি, পুঠিয়া (রাজশাহী) প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১৯: ৫১ ফসল রক্ষায় অতিরিক্ত কীটনাশক ব্যবহার করতে গিয়ে নিজেদেরই মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মুখে ফেলছেন কৃষকরা। পুঠিয়া উপজেলাসহ উত্তরাঞ্চলের বিস্তীর্ণ সবজি চাষের মাঠে এখন নিয়মিত দেখা যাচ্ছে—পিঠে স্প্রে মেশিন, হাতে পাইপ, কিন্তু শরীরে কোনো সুরক্ষা নেই। অনেক ক্ষেত্রে মাস্ক বা গ্লাভস তো দূরের কথা, খালি গায়েই ছিটানো হচ্ছে বিষাক্ত কীটনাশক।

স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুত ফলন ও পোকামাকড় দমনের আশায় একসঙ্গে চার থেকে পাঁচ ধরনের রাসায়নিক মিশিয়ে স্প্রে করার প্রবণতা বাড়ছে। এতে ঝুঁকি আরও বহুগুণ বৃদ্ধি পাচ্ছে।

মাঠে কাজ করা কৃষকদের একাংশ জানান, কীটনাশক যে ক্ষতিকর তা তারা জানেন, কিন্তু নিরাপদ ব্যবহারের সঠিক পদ্ধতি সম্পর্কে স্পষ্ট ধারণা নেই।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।