খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দৈনিক আমার দেশ-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. ইব্রাহিম খলিল সভাপতি এবং দৈনিক যুগান্তর-এর প্রতিনিধি নাহিদ হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. গোলাম রহমান প্রশাসনিক ভবনের সমিতির কার্যালয়ে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. আশিক উর রহমান।
নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মাজিদুল ইসলাম এবং মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ড. মো. তারেক বিন সালাম।































































































































































































































