খুলনার বটিয়াঘাটা উপজেলায় আজিজুল ইসলাম (৩৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার রাঙ্গেমারী এলাকা থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
আজিজুল ইসলাম বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বিজয়পুর গ্রামের হবিবুর রহমানের ছেলে। এ ঘটনায় তাঁর ভাই বাদী হয়ে বটিয়াঘাটা থানায় একটি হত্যা মামলা করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যার কিছুক্ষণ পর তিন থেকে চারটি মোটরসাইকেলে করে ছয়–সাতজন যুবক আজিজুলকে নিয়ে রাঙ্গেমারী এলাকায় একটি ফাঁকা প্লটে নিয়ে আসে। একপর্যায়ে সেখানে তাঁকে কুপিয়ে ফেলে রেখে যায় তারা।































































































































































































































