খুলনার কয়রায় ওষুধ ব্যবসায়ীকে হত্যা

খুলনার কয়রায় ওষুধ ব্যবসায়ীকে হত্যা

খুলনার কয়রা উপজেলায় সিঁধ কেটে ভেতরে ঢুকে ভবতোষ মৃধা (৪০) নামের এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হামলায় আহত হয়েছেন তাঁর স্ত্রী বিভা মৃধা।

গতকাল রোববার রাত আড়াইটা থেকে তিনটার মধ্যে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের মহেশ্বরীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ভবতোষ মৃধা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত যশো মৃধার ছেলে। তিনি স্থানীয় গিলাবাড়ি বাজারে একটি ওষুধের দোকান পরিচালনা করতেন।

আজ সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভবতোষ মৃধার বাড়ির উঠানে স্থানীয় লোকজনের ভিড়। ঘরের দরজায় তালা দেওয়া। স্থানীয় বাসিন্দারা জানান, আলামত সংরক্ষণের জন্য ভোররাতে পুলিশ এসে ঘরে তালা লাগিয়ে গেছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।