খুলনার অপরিকল্পিত আবাসন প্রকল্পে ঝুঁকি বাড়ছে

খুলনার অপরিকল্পিত আবাসন প্রকল্পে ঝুঁকি বাড়ছে

খুলনা শহর বসবাসের অনুপযুক্ত হয়ে পড়ছে যত্রতত্র অপরিকল্পিত ও অননুমোদিত আবাসন প্রকল্প গড়ে ওঠায়। রাস্তাঘাট, ড্রেনেজ সিস্টেম, পানি ও বিদ্যুতের সংযোগ ছাড়াই কৃষি জমিতে গড়ে ওঠা এসব প্রকল্প ভবিষ্যতের জন্য এক বিশাল সংকট হিসেবে দেখা দেবে।

সমন্বয়হীন কাজ পরিকল্পিত পরিবেশবান্ধব নগরীর গড়ার অন্তরায় জানিয়ে অবিলম্বে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

খুলনায় আবাসন প্রকল্প ও নগর ব্যবস্থাপনা: পরিবেশ সংরক্ষণে করণীয়’ শীর্ষক এক সেমিনারে বিশেষজ্ঞরা নানা প্রস্তাব ও পরামর্শ তুলে ধরেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।