খুলনা জেলার জনজীবন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে। গত কয়েক দিন ধরে খুলনা নগরীতে লোডশেডিং হচ্ছে। দিন-রাত মিলিয়ে ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। একদিকে গ্রীষ্মের তীব্র গরম, তার ওপর ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং জনজীবন অতিষ্ঠ করে তুলেছে।
খুলনা জেলার বিভিন্ন এলাকায় লোডশেডিং হচ্ছে। এতে শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারছে না। চরম গরমে অনেকে শিশু ও বৃদ্ধ অসুস্থ হচ্ছেন। নগরীর নিউমার্কেট এলাকার ব্যবসায়ী আবুল কালাম বলেন, বিদ্যুৎ না থাকলে দোকানে ক্রেতা আসেন না। ফ্যান চলে না, গরমে মানুষ দাঁড়াতে পারে না। বিক্রি অর্ধেকের নিচে নেমে গেছে।