প্রতিবেশীর বাড়িতে টিভি দেখতে যাওয়া শিশুকে ধর্ষণের অভিযোগ

প্রতিবেশীর বাড়িতে টিভি দেখতে যাওয়া শিশুকে ধর্ষণের অভিযোগ

যশোরের কেশবপুরের একটি গ্রামে আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক কিশোরকে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবা�সী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুরে উপজেলার চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী পাশের বাড়িতে দুপুরে টেলিভিশন দেখতে যায়। এ সময় ওই বাড়ির এসএসসি পরীক্ষার্থী এক কিশোর মেয়েটিকে ধর্ষণ করে।

মেয়েটি বাড়িতে গিয়ে বিষয়টি তার মাকে জানায়। পরে মা গিয়ে ওই কিশোরকে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার সত্যতা স্বীকার করে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।