বৃষ্টির কারণে কিশোরগঞ্জের কৃষকেরা কষ্টে

বৃষ্টির কারণে কিশোরগঞ্জের কৃষকেরা কষ্টে

কিশোরগঞ্জে বৃষ্টির কারণে কৃষকেরা কষ্টে পড়েছেন। বৃষ্টির কারণে প্রায় ১০ দিন আগে তাঁরা ধান কেটে স্তূপ করে রেখেছিলেন। আজ মঙ্গলবার সকাল থেকে রোদ ওঠায় স্ত্রী উজালা খাতুনকে নিয়ে সেসব ধান শুকাতে গিয়ে দেখেন, ধানের চারা (অঙ্কুর) গজিয়েছে। অনেক ধান পচে গেছে।

কিশোরগঞ্জে আজ সকাল থেকেই রোদ। জেলার নিকলীর সদর শাহপুর, নোয়াপাড়া, সিংপুরসহ পাশের করিমগঞ্জ ও কটিয়াদী উপজেলার কিছু অংশ ঘুরে দেখা গেছে, সারা দিন কিষাণ–কিষানিরা জমিতে, খলায় ও সড়কের ওপর কিছুটা স্বস্তিতে ধান মাড়াই ও শুকানোর কাজ নিয়ে ব্যস্ত। তবে ধানের পচা গন্ধ চারদিকে ছড়িয়ে পড়েছে।

কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন বলেন, দুটি নদীতে চার সেন্টিমিটার ও একটি নদীর এক সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। তবে পানি বিপৎসীমার নিচে রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঝুঁকি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও কৃষকদের সতর্ক থাকতে বলা হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।