কিশোরগঞ্জের অষ্টগ্রামে অলওয়েদার সড়ক ভাঙছে, দায় চাপাতে ঠেলাঠেলি

কিশোরগঞ্জের অষ্টগ্রামে অলওয়েদার সড়ক ভাঙছে, দায় চাপাতে ঠেলাঠেলি

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নে ৯ বছর আগে নদী ঘেঁষে নির্মাণ করা হয়েছিল 'অলওয়েদার সড়ক'। কয়েক বছর ধরেই একটু একটু করে ভাঙনে কয়েক শ একর জমি নদীতে বিলীন হয়েছে। আর এখন ভাঙছে 'অলওয়েদার সড়ক'। এই ভাঙনের দায় চাপানো নিয়ে সরকারি দুটি দপ্তরের মধ্যে চলছে ঠেলাঠেলি।

এলাকাবাসী জানান, এক সপ্তাহে অন্তত এক কিলোমিটার সড়ক ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে। খুঁটি ভেঙে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে নোয়াগাঁও এবং উসমানপুর নামে দুটি গ্রাম। ক্ষতিগ্রস্ত সড়কটি দিয়ে মানুষের এখন আর স্বাভাবিক যাতায়াত নেই। অথচ সড়কটি, বিশেষ করে নোয়াগাঁও এবং উসমানপুর গ্রামের মানুষের উপজেলা সদর ও জেলা শহরের যাওয়ার একমাত্র পথ।

এমনকি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নবাসীকেও কিশোরগঞ্জ যেতে সড়কটি ব্যবহার করতে হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।