কিশোরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী-সন্তান নিহত

কিশোরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী-সন্তান নিহত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গ্রামের বাড়ি যাওয়ার পথে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। চালবোঝাই একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

গতকাল সোমবার সন্ধ্যায় মিঠামইন অলওয়েদার সড়কের ভাতশালা সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

নিহত তিনজন হলেন মিঠামইন উপজেলা সদরের মহিষারকান্দি গ্রামের শাহাদাত হোসেনের ছেলে মনির হোসেন (৩৭), তাঁর স্ত্রী মুন্নি আক্তার (৩০) ও তাঁদের ছেলে মুহাম্মদ আয়ান (৮)।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।