কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সানি (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী মফিজুলের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে উপজেলার চরফরাদী ইউনিয়নের হিজলীয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
অভিযুক্ত মফিজুল একই গ্রামের সুরুজ মিয়ার ছেলে। ঘটনায় নিহতের স্ত্রী সুমাইয়া আক্তার বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এজাহারভুক্ত দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। মূল অভিযুক্ত পলাতক রয়েছেন।































































































































































































































