কিশোরগঞ্জের ইটনা থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার কালিবাড়ি চরের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।
ওই শিশুর নাম আরিক মিয়া (১২)। সে নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার পাঁচহাট গ্রামের রেজেক মিয়ার ছেলে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।































































































































































































































