কিশোরগঞ্জে সড়কের ওপর থাকা ড্রেজারের পাইপ পার হতে গিয়ে ব্যবসায়ী নিহত

কিশোরগঞ্জে সড়কের ওপর থাকা ড্রেজারের পাইপ পার হতে গিয়ে ব্যবসায়ী নিহত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সড়কের ওপর থাকা ড্রেজারের পাইপ অতিক্রম করতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক কেমিক্যাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত নয়টার দিকে উপজেলার বরখারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. সোহেল রানা (৩৫) ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের পানাউল্লাহরচর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল রানা কেমিক্যাল ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। ব্যবসায়িক প্রয়োজনে গতকাল সন্ধ্যার পর মোটরসাইকেলে বাজিতপুর যান তিনি। কাজ শেষে বাড়ি ফেরার পথে রাত নয়টার দিকে কুলিয়ারচরের বরখারচর এলাকা অতিক্রম করছিলেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।