কবি মধুসূদনের স্মৃতিবিজড়িত বটগাছের সামনে অশ্রুসজল এলাকাবাসী

কবি মধুসূদনের স্মৃতিবিজড়িত বটগাছের সামনে অশ্রুসজল এলাকাবাসী

যশোরের কেশবপুরের কপোতাক্ষ নদের পাড়ে ঝড়ে উপড়ে পড়া মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত বটগাছটি দেখতে মানুষ ভিড় জমাচ্ছেন। অনেকে বেদনাহত, অনেকে অশ্রুসজল।

আজ রোববার সরেজমিন কবির বাড়ির পূর্ব দিকে বয়ে যাওয়া কপোতাক্ষ নদের পাড়ে গিয়ে দেখা যায়, বিশাল আকারের বটবৃক্ষটি উপড়ে পড়ে বড় একটি জায়গা দখল করে নিয়েছে। এর আশেপাশের গাছগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

গাছে লাল লাল ফল ধরেছে। আশপাশের মানুষসহ অনেকেই এই গাছকে ঘিরে দুঃখ প্রকাশ করছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।