কবি নজরুলের ভাস্কর্য ভাঙা অবস্থায় আছে ১১ মাসেও

কবি নজরুলের ভাস্কর্য ভাঙা অবস্থায় আছে ১১ মাসেও

ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কবির 'অঞ্জলি লহ মোর সংগীতে' গানকে ভিত্তি করে একটি ভাস্কর্য তৈরি করা হয়েছিল। গত বছরের পবিত্র ঈদুল আজহায় বিশ্ববিদ্যালয়ের ছুটি চলাকালে ভাস্কর্যটি ভাঙা শুরু হয়। প্রতিবাদের মুখে ভাঙা বন্ধ রেখে ভাস্কর্যটির ব্যাপারে করণীয় নির্ধারণে ১৫ সদস্যের একটি কমিটিও করা হয়। কিন্তু ঘটনার পর ১১ মাস পেরিয়ে গেলেও এখনো ভাস্কর্যটি সংস্কার করা হয়নি।

গত সোমবার দুপুরে ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, 'অঞ্জলি লহ মোর' ভাস্কর্যটি ভাঙা অবস্থায় আছে। ভাস্কর্যটির পাশে দাঁড়িয়ে কথা বলছেন পাঁচজন শিক্ষার্থী। দুজন শিক্ষার্থী বললেন, ভাস্কর্যটি এক বছর ধরে এমন অবস্থায় পড়ে আছে। অর্ধেক ভাঙা ভাস্কর্যটি এখন অসুন্দরের কারণ।

দ্রুত এটি সংস্কার করে আগের রূপে ফিরিয়ে দেওয়া হোক। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছরের ১৭ জুন বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটি চলাকালে ভাস্কর্যটি ভাঙতে শুরু করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।