কবিরাজের কথায় শিশুকে চোর আখ্যা দিয়ে হাজির হতে নোটিশ

কবিরাজের কথায় শিশুকে চোর আখ্যা দিয়ে হাজির হতে নোটিশ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বর্ণালংকার হারানোর অভিযোগ সমাধানে কবিরাজের কথায় এক শিশুর পরিবারকে ইউনিয়ন পরিষদে (ইউপি) হাজির হতে নোটিশ দিয়েছেন চেয়ারম্যান। ঘটনাটি ঘটেছে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নে। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে গ্রাম আদালত থেকে অভিযোগটি খারিজ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রমজান মাসের শুরুতে জেলার উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর বাজারের পল্লিচিকিৎসক দুলাল হোসেনের স্ত্রী সুফিয়া খাতুন লাহিড়ীপাড়া এলাকায় ঘুরতে গিয়ে তাঁর গলায় থাকা সাড়ে নয় আনার সোনার চেইন হারিয়ে ফেলেন। তবে কোথায় হারিয়ে গেছে, তা নিশ্চিতভাবে বলতে পারছিলেন না।

এমন অবস্থায় পার্শ্ববর্তী চর বড়ধন গ্রামের আসলাম হোসেন নামের এক কবিরাজের শরণাপন্ন হন তাঁরা। কবিরাজ কাগজে লেখা অনেক মানুষের নামের ভেতর থেকে লাহিড়ীপাড়ার এক কাঠমিস্ত্রির পঞ্চম শ্রেণিতে পড়ুয়া শিশুসন্তানের (১০) নাম নির্ধারণ করে বলেন, এই ছেলেই গয়না নিয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।