জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার একটি কোরবানির হাটে পশু কিনতে গিয়ে মহিষের আক্রমণে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। গত রোববার রাতে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক ব্যক্তি এবং জামালপুর জেনারেল হাসপাতালে গতকাল সোমবার রাতে অন্যজন মারা যান।
এর আগে গত রোববার বিকেলে দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী কোরবানির পশুর হাটে এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন সানন্দবাড়ী এলাকার চর মাদার গ্রামের মজিবুর রহমান (৫৫) ও কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার জাউনিয়ার কড়াইডাঙ্গীপাড়া গ্রামের রুহুল আমিন (৫৮)।































































































































































































































