বাংলাদেশে কোরবানির সময় পশু জবাই ও বর্জ্য ব্যবস্থাপনা একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দেয়। প্রতিবার ঈদুল আজহা উপলক্ষে লাখ লাখ পশু জবাই করা হয়, যার ফলে বিপুল পরিমাণ বর্জ্য সৃষ্টি হয়। এই বর্জ্য যদি সঠিকভাবে অপসারণ ও ব্যবস্থাপনা না করা হয়, তবে তা জনস্বাস্থ্য, পরিবেশ ও সামাজিক জীবনের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
আধুনিক কসাইখানা কেবল পশু জবাইয়ের স্থান নয়, এটি একটি সমন্বিত অবকাঠামো, যেখানে স্বাস্থ্যসম্মত পরিবেশে পশু জবাই, মাংস প্রক্রিয়াজাতকরণ, উপজাত সংগ্রহ ও বর্জ্য ব্যবস্থাপনা সম্পন্ন হয়।
বাংলাদেশে আধুনিক কসাইখানা গঠনে নিচের পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে:• ই-ভাউচার ও অনলাইন বুকিং চালু করে কোরবানির পশু জবাইয়ের ব্যবস্থা।• পেশাদার কসাই প্রশিক্ষণ ও নিয়োগ।• পশুর উপজাত দ্রব্যের প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানির ব্যবস্থা।• আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণ।• সরকারি-বেসরকারি অংশীদারত্বে কসাইখানা স্থাপন ও পরিচালনা।































































































































































































































