কক্সবাজার থেকে ঢাকায় পাচার হচ্ছিল ১ লাখ ৫ হাজার ইয়াবা

কক্সবাজার থেকে ঢাকায় পাচার হচ্ছিল ১ লাখ ৫ হাজার ইয়াবা

অ্যাম্বুলেন্সে করে ১ লাখ ৫ হাজার ইয়াবা পাচারের অভিযোগে চালক ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে নগরের কোতোয়ালি থানার ব্রিকফিল্ড রোডের পাথরঘাটা পুলিশ ফাঁড়ির পাশের একটি কালভার্ট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন চন্দনাইশের দোহাজারী পৌরসভার আলীপাড়া এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম খান সাগর (২৭) ও তাঁর সহযোগী একই এলাকার মো. আফসার (৩৩)।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, কক্সবাজার থেকে একটি অ্যাম্বুলেন্সে করে ইয়াবা ঢাকায় নিয়ে আসা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ তল্লাশি চালায়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।