কক্সবাজারে নতুন হোটেল গড়ছে প্যান এশিয়ান

কক্সবাজারে নতুন হোটেল গড়ছে প্যান এশিয়ান

কক্সবাজারের নীল জলরাশির মনোরম দৃশ্য উপভোগ করতে করতে ইনফিনিটি সুইমিংপুলে সাঁতার কাটার এক অনন্য অভিজ্ঞতা নিয়ে আসছে ‘প্যান এশিয়ান কক্সবাজার’। দেশের আবাসন খাতে এমনভাবে তৈরি প্রিমিয়াম আবাসিক প্রকল্পে যুক্ত হতে যাচ্ছে নতুন অত্যাধুনিক সুবিধা। পর্যটন নগরীর অন্যতম প্রবেশদ্বার কলাতলী মোড়ের ডলফিন সার্কেলে দ্রুতগতিতে এগিয়ে চলছে বেজমেন্টসহ ১৪ তলাবিশিষ্ট এই প্রকল্পের নির্মাণকাজ।

ইতিমধ্যে ভবনটির ৭ তলার কাজ শেষ হয়েছে এবং আগামী ২৪ মাসের মধ্যে এটি উদ্বোধনের লক্ষ্যে কাজ করছে নির্মাতা প্রতিষ্ঠান ‘কোরাল রীফ প্রপার্টিজ লিমিটেড’। প্রতিষ্ঠানটি এর আগে কক্সবাজারে সফলভাবে ‘হোটেল কোরাল রীফ’, ‘কোরাল রীফ পূর্বিতা’ ও ‘বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ’-এর মতো পাঁচটি বৃহৎ স্থাপনা হস্তান্তর করেছে।

প্রকল্পটির ডাবল-হাইট প্রবেশমুখ এবং পাশেই পাঁচ তারকা আবাসিক হোটেলের অবস্থান পুরো এলাকায় একটি আন্তর্জাতিক মানের আবহ তৈরি করেছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।