কৃষকেরা বলছেন খালি বাঁইচ্যা থাকার লাগি, কোনো লাভ নাই

কৃষকেরা বলছেন খালি বাঁইচ্যা থাকার লাগি, কোনো লাভ নাই

সুনামগঞ্জের বাওন হাওরে এক কৃষক আলী আকবর বলছেন, খালি বাঁইচ্যা থাকার লাগি কৃষিকাজ করি। কোনো লাভ নাই। ধানের দাম আর খরচ ত সমান সমান। সবতার দাম বেশি। এখন সংসার চালানোই দায়।

আলী আকবর বলছেন, এখন এক বিঘা জমি আবাদ করতে শ্রমিক, সার, বীজ ও কীটনাশক মিলিয়ে খরচ পড়ে প্রায় পাঁচ হাজার টাকা। এরপর এক বিঘা জমির ধান কাটাতে শ্রমিক লাগে চারজন। এবার শ্রমিকের দৈনিক মজুরি ৭০০ থেকে ৮০০ টাকা।

ডিজেলের দাম বেশি। এ কারণে ধান কাটা ও মাড়াইয়ে মেশিনের খরচ এবার বাড়তি দিতে হচ্ছে। ধানকাটা শ্রমিক নেই, এটা আরেক সমস্যা।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।