লক্ষ্মীপুরে দাফনের প্রায় ১৪ মাস পর কবর থেকে এক কৃষক দল নেতার মরদেহ তোলা হয়েছে। আজ রোববার দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার তেরবেকি এলাকায় এ ঘটনা ঘটে। হত্যা মামলার তদন্তের জন্য আদালতের নির্দেশনায় তাঁর মরদেহ তোলা হয়।
ওই কৃষক দল নেতার নাম শাহাদাত হোসেন। তিনি জেলা কৃষক দলের সাবেক সহসভাপতি ও লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে। গত বছর ৭ মার্চ চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ মোস্তানগর এলাকায় তাঁর মৃত্যু হয়। তখন সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এমন কথা ছড়িয়ে পড়লেও ৯ এপ্রিল তাঁর স্ত্রী শেফালি বেগম বাদী হয়ে আদালতে হত্যার অভিযোগে মামলা করেন।
জেলা থেকে আরও পড়ুন































































































































































































































