কুয়াকাটা সৈকত থেকে উদ্ধার হলো বিরল প্রজাতির কচ্ছপ

কুয়াকাটা সৈকত থেকে উদ্ধার হলো বিরল প্রজাতির কচ্ছপ

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে বিরল প্রজাতির একটি জীবিত অলিভ রিডলি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে সৈকতের পর্যটন পার্কসংলগ্ন এলাকা থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া কচ্ছপটি অলিভ রিডলি সামুদ্রিক কচ্ছপ প্রজাতির বলে নিশ্চিত করেছেন পরিবেশকর্মীরা। তাঁরা জানান, প্রায় ৩০ থেকে ৩৫ কেজি ওজনের কচ্ছপটি সাধারণত ‘প্যাসিফিক রিডলি’ নামেও পরিচিত।

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের আহ্বায়ক কে এম বাচ্চু বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, এটি একটি পূর্ণবয়স্ক স্ত্রী অলিভ রিডলি কচ্ছপ।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।