কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৫ নারীসহ আরও ৯ জন।
মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের বাঁশেরতল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। আহতদের নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।































































































































































































































