কুড়িগ্রামে তেল সংকটে জনজীবন থমকে গেছে

কুড়িগ্রামে তেল সংকটে জনজীবন থমকে গেছে

কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলায় দুই সপ্তাহ ধরে জ্বালানি তেল সরবরাহ ও বিক্রি বন্ধ রয়েছে। এতে অস্বাভাবিক ভোগান্তিতে পড়েছে ওই দুই এলাকার মানুষ। খোঁজ নিয়ে জানা যায়, রৌমারী ও রাজিবপুর উপজেলা মিলে মাত্র একটি ফিলিং স্টেশন রয়েছে। সর্বশেষ ১০ এপ্রিল রৌমারীর ‘ব্রহ্মপুত্র ফিলিং স্টেশন’ থেকে তেল দেওয়া হয়েছিল। এরপর থেকে আর পাম্পটিতে তেল বিক্রি হচ্ছে না। রাজিবপুর উপজেলায় কোনো তেলের পাম্প না থাকায় সেখানকার গ্রাহকরাও রৌমারীর পাম্প থেকে তেল সংগ্রহ করেন। কিন্তু দুই সপ্তাহ ধরে তেল বিক্রি বন্ধ থাকায় রাজিবপুরের লোকজনও তেল পাচ্ছেন না। ফলে তাদের ভোগান্তিও চরমে।

তেল সংকটে মোটরসাইকেল চলাচল করতে না পারায় বেশির ভাগ পরীক্ষার্থী পায়ে চালানো রিকশা আর ভ্যানের ওপর নির্ভর করে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছে। এদিকে তেল না পাওয়ায় বোরো ধানের ক্ষেতে শেষ মুহূর্তের সেচ দিতে পারছে না কৃষকরা। এতে ফলনে ধস নামার আশংকা করছেন তারা।

এসএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা তেল সংকটে বেশি বিপাকে পড়েছেন। তাদের মধ্যে অনেকেই পায়ে চালানো রিকশা আর ভ্যানের ওপর নির্ভর করে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছেন। তেল সংকটে মোটরসাইকেল চলাচল করতে না পারায় বেশির ভাগ পরীক্ষার্থী পায়ে চালানো রিকশা আর ভ্যানের ওপর নির্ভর করে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছে। এদিকে তেল না পাওয়ায় বোরো ধানের ক্ষেতে শেষ মুহূর্তের সেচ দিতে পারছে না কৃষকরা। এতে ফলনে ধস নামার আশংকা করছেন তারা।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।