খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে খান জাহান আলী হল-সংলগ্ন পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃত শিক্ষার্থীর নাম সায়েম ফেরদৌস। তিনি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের ২০২৪ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
পুকুরের গভীরতা প্রায় ২৫ ফুট। উদ্ধারের পর ডুবুরি দল মরদেহ ব্যাগে করে নিয়ে যায়। তাঁর মরদেহ খুলনা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
এর আগে গত বছরের ৬ মে ওই পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগের ২০২৩ ব্যাচের শিক্ষার্থী শান্তনু কর্মকারের মৃত্যু হয়েছে।































































































































































































































