কুড়িগ্রামে বিদ্যুৎ বিভ্রাট, চরম ভোগান্তি

কুড়িগ্রামে বিদ্যুৎ বিভ্রাট, চরম ভোগান্তি

কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলায় টানা প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। সোমবার দুপুর থেকে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত কার্যত অচল হয়ে পড়ে দুটির উপজেলার বিদ্যুৎ ও টেলিযোগাযোগ-ব্যবস্থা। বিদ্যুৎ না থাকায় মুঠোফোন অপারেটরগুলোর নেটওয়ার্ক সেবাও বিঘ্নিত হয়। এতে জরুরি প্রয়োজনেও যোগাযোগ করতে না পেরে দুর্ভোগে পড়েন লোকজন।

স্থানীয় বাসিন্দারা জানান, অধিকাংশ এলাকায় মুঠোফোন নেটওয়ার্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। কোথাও কোথাও একটি-দুটি অপারেটরের দুর্বল সংযোগ পাওয়া গেলেও ইন্টারনেট এবং ওয়াই-ফাই সেবা বন্ধ।

এ বিষয়ে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির রৌমারী জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. দেলোয়ার হোসেন বলেন, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মূল লাইন চালু হয়েছে। রাতের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।