কুমিল্লা শহরে একদল কিশোর ও তরুণ সশস্ত্র মহড়া দিয়েছে। স্থানীয়দের ভাষ্য, তারা সবাই কিশোর অপরাধী দলের (কিশোর গ্যাং) সদস্য। অস্ত্র নিয়ে মহড়া দিয়ে গতকাল শুক্রবার বিকেলে কিশোর অপরাধীদের নতুন একটি দলের জানান দিয়েছে তারা।
শুক্রবার বিকেলে গোমতী নদীর তীরবর্তী নগরের বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই কিশোর অপরাধী দলের শতাধিক সদস্য মহড়া দেয়। এতে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ বলছে, ওই কিশোর–তরুণেরা ‘ক্রাইম সেটাপ’ নামে নতুন কিশোর গ্যাংয়ের সদস্য। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।































































































































































































































