মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও মাদকের টাকা ভাগ-বাঁটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জেরে কুমিল্লার বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের (হিজড়া) সদস্য এনামুল হক শিশির ওরফে মাহিকে (৩৫) হাত-পা বেঁধে শরীরে পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যা করা হয় বলে জানিয়েছে র্যাব। এ ঘটনায় করা মামলার প্রধান আসামি জহিরুল ইসলাম ওরফে জহির (৪৬) নামে তৃতীয় লিঙ্গের আরেক সদস্যকে গ্রেপ্তার করেছে সংস্থাটি।
গতকাল সোমবার দিবাগত রাতে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা সীমান্ত থেকে জহিরকে গ্রেপ্তার করা হয়। জহির অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।
পুলিশ একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তদন্তে নামে। পরে পুলিশ মাহির পরিবারের সন্ধান পায়। গত রোববার বিকেলে পরিবারটিকে থানায় ডেকে আনার পর মাহি ঢাকায় মারা যান।































































































































































































































