কুমিল্লার এক কিশোরের মৃত্যু অনলাইন জুয়া নিয়ে বিরোধের জেরে

কুমিল্লার এক কিশোরের মৃত্যু অনলাইন জুয়া নিয়ে বিরোধের জেরে

কুমিল্লার বরুড়ায় অনলাইন জুয়া খেলা নিয়ে বিরোধের জেরে বন্ধুদের হামলায় আহত কিশোর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চার দিন চিকিৎসাধীন থাকার পর আজ মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়। নিহত রাকিব হোসেন (১৬) বরুড়া পৌরসভার দেওড়া গ্রামের মো. ইব্রাহিমের ছেলে। গত শুক্রবার রাতে বরুড়া উপজেলার দেওড়া গ্রামে ওই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত সোয়া আটটার দিকে রাকিবকে ডাব খাওয়ানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার বন্ধু ফারহান। বাড়ির পাশের রাস্তায় আগে থেকেই অবস্থান করছিল ফারহানের আরও তিন সহযোগী। সেখানে অনলাইন জুয়া খেলার বিষয় নিয়ে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ফারহান ও তার সহযোগীরা রাকিবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানো হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।