কুমিল্লার রাস্তায় রঙিন কৃষ্ণচূড়ার সৌন্দর্য

কুমিল্লার রাস্তায় রঙিন কৃষ্ণচূড়ার সৌন্দর্য

কুমিল্লার রাস্তায় রঙিন কৃষ্ণচূড়ার সৌন্দর্য দেখে পথিকদের মন ভরে যায়। গ্রাম বাংলার সব প্রান্ত নতুন ফুলের সমাহারে সেজে ওঠে। কুমিল্লাও এর ব্যতিক্রম নয়। নগরীর রাস্তার মোড়, ভবন ও অফিস পাড়ায় গাছে গাছে ছেয়ে গেছে কৃষ্ণচূড়ার লাল আভায়। সৃষ্টি হয়েছে বৈচিত্র্যময় পরিবেশ। এমন দৃষ্টিনন্দন পরিবেশ চোখ জুড়াচ্ছে প্রকৃতি প্রেমীদের।

কুমিল্লা জুড়ে শত শত লাল রাঙা কৃষ্ণচূড়া গাছ যেন এমনি এক বার্তা দিয়ে যায়। সবচেয়ে বেশি মুগ্ধতা ছড়াচ্ছে পুলিশ লাইন মোড়ের কৃষ্ণচূড়া গাছটি। দেখতে যেমন সুন্দর তেমনি নানান রঙে সাজতে পছন্দ করে এই কৃষ্ণচূড়া। তিন রকমের সাজ গায়ে জড়িয়ে নিজের সৌন্দর্য প্রকাশ করে। লাল, হলুদ ও সাদা রঙের বাহারি সাজে মানুষকে মুগ্ধ করে কৃষ্ণচূড়া।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।