কুমিল্লার লাকসাম উপজেলায় ছোট শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। ঘটনাটি রাজনৈতিকভাবে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন বলে এলাকাবাসীর ভাষ্য। শিশুটির পরিবার খুবই দরিদ্র। গতকাল দুপুরে শিশুটির মা–বাবা দুজনেই কাজে ছিলেন। এ সময়ে ঘরে ঢুকে শিশুটিকে যৌন নিপীড়ন করেন আবদুল রশিদ। এমন সময় হঠাৎ শিশুটির মা ঘরে ঢুকলে রশিদ দ্রুত সেখান থেকে পালিয়ে যান। ঘটনার পর থেকে রশিদের পক্ষ হয়ে স্থানীয় কয়েকজন রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি শিশুটির পরিবারকে মীমাংসার জন্য চাপ দিচ্ছেন।
শিশুটির মা গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘দুপুরে ঘরে ফিরে দেখি, লোকটা (রশিদ) মেয়ের সঙ্গে খারাপ কাজের চেষ্টা করছে।’
লাকসাম থানার ওসি কাজী কামরুন্নাহার লাইলি বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, শিশুটির ওপর পাশবিক নির্যাতনের চেষ্টা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে, কিন্তু জড়িত ব্যক্তি এলাকা থেকে আত্মগোপনে আছেন। আমরা ভিকটিমের পরিবারকে মামলা দেওয়ার জন্য বলেছি। তারা অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা নেব।’































































































































































































































