কুমিল্লার মেঘনা উপজেলার তুলাতুলি গ্রামে গ্রামীণ সড়ক নির্মাণকে কেন্দ্র করে বিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইউনিয়ন যুবলীগের এক নেতাসহ ১৫ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা হয়েছে।
নিহত দেলোয়ার হোসেন মৃধা তুলাতুলি গ্রামের আবদুর রহমান মৃধার ছেলে। হত্যার ঘটনায় নিহতের বড় ভাই ও মুক্তপাঠ পত্রিকার প্রতিবেদক আবদুল বাতেন মৃধা বাদী হয়ে গতকাল রোববার রাতে মেঘনা থানায় মামলা করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে।































































































































































































































